1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

যুবশক্তির কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হলেন যশোরের ইঞ্জি. বায়েজিদ হুসাইন 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ বার

যশোর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি- এনসিপির যুব উইং ‘যুবশক্তি’র কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন। সোমবার (২ ডিসেম্বর) যুবশক্তির আহবায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম উপ-কমিটির অনুমোদন করেন।
বায়েজিদ যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের জলকর গ্রামের সন্তান। তিনি যশোর আমিনিয়া মাদ্রাসা, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।
পেশায় সিভিল ইঞ্জিনিয়ার বায়েজিদ জুলাই গণঅভ্যুত্থানে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদের সংগঠিত করেন। রাজধানীর নতুন বাজার, বাড্ডা, রামপুরা রুটের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। আন্দোলন চলাকালে তিনি কয়েকবার ডিবির হেনস্তার শিকারও হোন।
পরবর্তীতে যশোরে এনসিপি ও যুবশক্তি প্রতিষ্ঠায় সংগঠক হিসেবে কাজ করেছেন বায়েজিদ।
এ প্রসঙ্গে বায়েজিদ বলেন, ‘আমি যশোরবাসীর প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। যশোরকে রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিকভাবে দেশের রোল মডেল হিসেবে গড়ে তুলতে আমার সকল চেষ্টা অব্যাহত থাকবে এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা সেটা আমি আমার নিজ জেলা যশোর থেকেই সফল করতে চাই। “

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews