1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

পশ্চিমতীরে ২ ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত পশ্চিমতীরের হেবরন ও রামাল্লায় পৃথক ঘটনায় দুই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। হেবরনের আবু দাজান এলাকায় ১৭ বছর বয়সী মুহান্নাদ আল-জুগাইর ও রামাল্লাহর উত্তরে উম্মে সাফা গ্রামের কাছে ১৮ বছর বয়সী মুহাম্মদ আসমারকে গুলি করে হত্যা করা হয়।ইসরাইলি বাহিনী জানিয়েছে, মুহান্নাদ আল-জুগাইরকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের দাবি, সে একটি যান নিয়ে দুই ইসরাইলি সৈন্যকে ধাক্কা দেয়। এতে তারা আহত হন।

রামাল্লাহ থেকে আল জাজিরার প্রতিবেদক নুর ওদেহ বলেছেন, ‘আমরা জানি না যে ওই হামলাটি ঘটেছে কি না, কারণ কোনো তদন্ত হয়নি। কিশোরটি আহত হয়ে হেবরনের দিকে পালিয়ে যায়। পরে তাকে একটি গাড়ির ভেতরে পাওয়া যায় এবং হত্যা করা হয়।

এখন ইসরাইলি বাহিনী তার লাশটি আটকে রেখেছে।’এদিকে, রামাল্লাহর উত্তরে উম্মে সাফা গ্রামের কাছে মুহাম্মদ আসমারকে হত্যা করা হয়েছে। ওদেহ জানিয়েছেন, অভিযুক্ত হামলাকারীকে ‘সৈন্যরা ধরে রাখে। তারপর তাকে গুলি করা হয় এবং কয়েক ঘণ্টা ধরে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়’।ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে যে ‘বসতিস্থলের কাছে সৈন্যদের ছুরিকাঘাত শুরু করেছিল’।

ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিসের মতে, এতে দুই ইসরাইলি সামান্য আহত হয়েছেন।অধিকৃত পশ্চিমতীরজুড়ে ইসরাইলি বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে। সৈন্যরা হেবরনের তিনটি হাসপাতালের আশপাশে হামলা চালিয়েছে এবং বেথলেহেমের পশ্চিমে আল-ওয়ালাজা এলাকার দুটি ভবন ভেঙে দিয়েছে।

ইসরাইলি বসতি স্থাপনকারীরা নাবলুসের উত্তর-পশ্চিমে বুরকা গ্রামেও আক্রমণ করে একটি ট্র্যাক্টরে আগুন ধরিয়ে দেয় এবং একটি গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে। বাকিরা একটি বাড়িতে রং ছোঁড়ে।উল্লেখ্য, অধিকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুসালেমে ইসরাইলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ। আন্তর্জাতিক বিচার আদালত গত বছর পুনরায় নিশ্চিত করেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের উপস্থিতি বেআইনি এবং এর অবসান ঘটাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews