1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

যশোরে নারীকে ছুরিকাঘাত, গ্রাম পুলিশ আটক

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার

স্বাধীন বাংলা নিউজ ডেস্ক:

যশোরে চোরাই ইজিবাইক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এক নারীকে ছুরিকাঘাতের ঘটনায় গণপিটুনির শিকার সেই গ্রাম পুলিশের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের লিটন হোসেনের ছেলে হৃদয় হোসেন রিপন। মামলার একমাত্র আসামি আটক জিন্নাত আলী মণ্ডলগাতী গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। তিনি আরবপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।

মামলায় হৃদয় উল্লেখ করেন, তিনি ইজিবাইক চালক। গত ১৯ নভেম্বর সকালে জিন্নাত আলী তার ইজিবাইক ভাড়া নিয়ে শংকরপুর বাস টার্মিনালের উদ্দেশ্যে রওনা হন। এ সময় জিন্নাত পানির সঙ্গে কৌশলে চেতনানাশক খাইয়ে দেন হৃদয়কে। পরে ইজিবাইকটি চুরি করে নিয়ে যান জিন্নাত। স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করেন। খোঁজখবর নিয়ে জিন্নাতের সন্ধান পান হৃদয়। এক পর্যায়ে জিন্নাত স্বীকার করেন ৯০ হাজার টাকায় ইজিবাইকটি নড়াইলে বিক্রি করে দিয়েছেন। একই সঙ্গে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।

মঙ্গলবার সকালে পুলেরহাট বাজারে জিন্নাতকে দেখে হৃদয়ের বাবা পাওনা টাকা চাইলে জিন্নাত বলেন তিনি টাকা দেবেন না। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হৃদয়ের বাবা লিটন হোসেনকে মারধর করেন জিন্নাত। এ সময় তাঁর মা সোনিয়া বাধা দিতে এলে জিন্নাত তার কাছে থাকা চাকু দিয়ে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা জিন্নাতকে ধরে গণপিটুনি দেন। হৃদয়ের বাবা ও মাকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে গণপিটুনির শিকার জিন্নাতও হাসপাতালে ভর্তি হন।রাতে হৃদয় মামলা করেন। পুলিশ হাসপাতাল থেকে জিন্নাতকে আটক করে। বুধবার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews