
গোলাম মোর্শেদ শেখ,নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থান এলাকায় চিত্রা নদী থেকে অজ্ঞাত মহিলার (৩৫) ভাসমান লাশ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে তারা।অতঃপর প্রাথমিক ভাবে সুরোতাল রিপোর্ট তৈরি করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে কালিয়া থানা পুলিশ। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ ও মারপিট করে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে হয়ত।
এ বিষয়ে কালিয়া থানার ওসি আল-মামুন বলেন, স্থানীয়দের মাধ্যমে কালিয়া থানা পুলিশ জানতে পারে এবং ঘটনাস্থলে এসে আমরা অজ্ঞাত মহিলার লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরোতাল রিপোর্ট তৈরি করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করি। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।#ছবি সংযুক্ত
Leave a Reply