1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

কালীগঞ্জে চিনিকলের ফার্মের মাঠে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে ওমর শেখ (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্যালোইঞ্জিন চালিত নসিমন গাড়ির চালক।শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মোবারকগঞ্জ চিনিকলের মাঠে ওই মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

নিহত ওমর শেখ কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।বৃহস্পতিবার বিকালে নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চিনিকল ফার্মের মাঠে উপজেলার বেলাট গ্রামের ওমর শেখের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কুপিয়ে ও শ্বাসরোধে ওই ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও গলায় রশি বাধা ছিল। গতকাল (বৃহস্পতিবার) বিকাল তিনটায় ওমর শেখ তার নিজ বাড়ি থেকে নসিমন গাড়ি নিয়ে বের হন৷ আজ সকালে তার মরদেহ আমরা উদ্ধার করেছি। ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। ক্রাইম সিন ইউনিটের কাজ শেষ হলে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
হত্যাকাণ্ডের কারণ এখনই বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews