1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

যশোরের ঘিবা সীমান্তে ৪১ কেজি গাঁজা আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার

যশোর প্রতিনিধি : যশোরের ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন ৪৯। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ঘিবা বিওপির একটি টহলদল এ মাদকদ্রব্য জব্দ করে।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে টহলদল ঘিবা পূর্বপাড়া বরই বাগানসংলগ্ন মাঠে অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে ভারতের দিক থেকে কয়েকজন লোক মাথায় বস্তা বহন করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। টহলদল ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা উদ্ধার করে খুলে দেখা যায়, এর ভেতরে ভারতীয় গাঁজা রয়েছে। পরিমাণে ৪১ কেজি গাঁজার সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।
আটককৃত গাঁজা মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, বলেন, মাদক ও চোরাচালান দমনে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews