1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

কবর জিয়ারতের মাধ্যমে যশোর-৫ আসনে ধানের শীষের প্রচারণা শুরু 

  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার

যশোর প্রতিনিধি : যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ার পর শনিবার সকালে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। প্রচারণার প্রথম কর্মসূচি হিসেবে তিনি দক্ষিণ বাংলার জনপ্রিয় প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।

সকালে যশোর কারবালা জামে মসজিদ প্রাঙ্গণে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে তিনি তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে তিনি উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মরহুম মোহাম্মদ আবু মুছা এবং মণিরামপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম মশিউর রহমানের কবর জিয়ারত করেন।

এ সময় অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন—“প্রয়াত এই তিন নেতা—তরিকুল ইসলাম, মোহাম্মদ মুছা ও এস এম মশিউর রহমান—বিএনপির জন্য যে অবদান রেখে গেছেন, তা কখনো ভুলে যাওয়ার মতো নয়। তাদের অনুপস্থিতিতে আমরা তাদের কবর জিয়ারত করেছি। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন তাদের সবাইকে ক্ষমা করে বেহেশত নসিব করেন।”

তার সফর সঙ্গী হিসেবে ছিলেন মণিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ,সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভুট্টো,সদর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান নিস্তার ফারুক,পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আইয়ুব আলী,ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান,খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবর রহমান,ঝাপা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দীন আলা,সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে উপস্থিত নেতা–কর্মীরা ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews