1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

ব্রাদার টিটোস হোম আঙিনায় চারুকারুর ক্যানভাস

  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার

যশোর প্রতিনিধি : মিঠে শীতের অঘ্রাণে ডুবে থাকা অপরাহ্ণের উঠোনটা হয়ে উঠেছে ঠিক যেন চারু কারুর এক ক্যানভাস। ধানের গোলাঘর, গরুরগাড়ি, রঙিন কচ্ছপ ও রিকশাসহসহ রকমারি সব ক্রাফটসগুলো দীপ্তি ছড়াচ্ছে শিল্পের নান্দনিকতার। ফেলে দেওয়া নারিকেলের ছোবড়া, কার্টন, আইসক্রিমের কাঠি ও কাগজ কেটে শৈল্পিক সব শোপিস বানিয়েছে ব্রাদার টিটোস হোমে অধ্যয়নরত কঁচিকাঁচারা। আর তাদের তৈরি এসব হস্তশিল্পগুলোর একেকটিতে ফুটে উঠেছে- শিশুমনের কল্পনা, নিষ্ঠা পরিশ্রমের অসাধারণ এক সমন্বয় ও সাধনা।
শনিবার যশোর শহরের লালদিঘি পাড়ে শিশুদের স্কুল ব্রাদার টিটোস হোমে অনুষ্ঠিত হয় ‘বিটিএইচ হ্যান্ডিক্রাফটস এক্সিবিশন-২০২৫’। প্রদর্শনীতে ২৮ স্টলে স্থান পায় অভিভাবক এবং বিটিএইচে পড়ুয়াদের নিজ হাতে তৈরি করা অজস্র রকমের হস্তশিল্প।
প্রদর্শনীতে দেখা যায়, স্কুলটিতে পড়ুয়া শিশু ও তাদের অভিভাবকেরা মাশরুম গড়েছে ‘ক্লে’ দিয়ে। পাটের সুতা দিয়ে তৈরি করেছে কেউ কেউ দৃষ্টিনন্দন ওয়াল শোপিস। আর আইসক্রিমের কাঠি দিয়ে বানিয়েছে গরুর গাড়ি। কেউবা আবার সুতা দিয়ে তৈরি করেছে রিকশা ও সুদৃশ্য বোতল।
এদিনের এই প্রদর্শনীতে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। বিটিএইচ শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে তৈরি চৌদ্দটি টি-শার্ট নিলামে স্থান পায়। সর্বনিম্ন একশ’ এবং সর্বোচ্চ আট হাজার টাকা মূল্যে টি-শার্টগুলো বিক্রি হয়। নিলাম থেকে একত্রিশ হাজার পঞ্চাশ টাকা সংগ্রহ।
স্কুল সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও নিলাম থেকে অর্জিত টাকা দিয়ে শীতের মোজা, হাতমোজা ও কানটুপি কেনা হবে। আর সেগুলো বিতরণ করা হবে শ্রমজীবী ও সাধারণ মানুষদের মধ্যে।
প্রদর্শনীতে তিনটি পুরস্কার দেওয়া হয়। এ বছর বেস্ট ক্রিয়েটিভিটি (গার্ডিয়ান) অ্যাওয়ার্ড জিতেছেন- বিটিএইচ কেজি শ্রেণির আয়েশা নাজিফার মা। বেস্ট ক্রিয়েটিভিটি (স্টুডেন্ট) অ্যাওয়ার্ড জিতেছে বিটিএইচ কেজি শ্রেণির রিসলিয়া রাবাব। বেস্ট স্টল পুরস্কার জিতেছে বিটিএইচ নার্সারি শ্রেণির জারিফ ও জিসানের মা। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী মাসুদ পারভেজ, সাংবাদিক শিকদার খালিদ ও সালমান হাসান রাজিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews