1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

যশোরে শামীম-আকাশ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার

 

যশোর প্রতিনিধি : যশোরে র‌্যাব–৬ এর পৃথক অভিযানে দুটি হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে। চলতি বছরের ৩ সেপ্টেম্বর যশোর অভয়নগর উপজেলায় শামীম শেখ হত্যা মামলার অন্যতম আসামি সাইফুল ফকির (২২)কে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার জয়দেবপুর এলাকা থেকে এবং ২০১২ সালের আলোচিত আকাশ হত্যা মামলার পলাতক আসামি আলামিনকে যশোর রেলস্টেশন এলাকা থেকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব–৬ জানায়,শুক্রবার বিকাল ও রাতে পৃথক দুটি অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব–৬, সিপিসি–৩ যশোরের একটি দল জানতে পারে,শামীম শেখ হত্যা মামলার আসামি সাইফুল ফকির গাজীপুরের জয়দেবপুর জনতা ব্যাংক সংলগ্ন এনএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এলাকায় আত্মগোপনে আছেন। র‌্যাব–১ এর সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলায় বলা হয়েছে,৩ সেপ্টেম্বর সন্ধ্যায় শুভরাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে বসে মোবাইলে গেম খেলছিল শামীম শেখ (২০) ও তার বন্ধুরা। এসময় সাইফুল ও তার সহযোগীরা স্কুল মাঠে এসে তাদের চোখে লাইট মারে। তোরা কেডা’ প্রশ্ন করতেই আসামিরা গুলি লোড করে তাড়া দেয়। পালানোর সময় শামীমের কপালে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়ার পর ৫ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় চয়ন দাসের বাবা অভয়নগর থানায় মামলা করেন।
গ্রেফতারের পর সাইফুলকে জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে র‌্যাব–৬ এর আরেকটি দল যশোর রেলস্টেশন সংলগ্ন রূপসা হোটেলে অভিযান চালিয়ে ২০১২ সালের আলোচিত আকাশ হত্যা মামলার পলাতক আসামি আলামিনকে আটক করে। তিনি শহরের রায়পাড়া তালতলা এলাকার ইসমাইল হোসেন খোকনের ছেলে।
পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আলামিনকে কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews