1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

বেনিনে সামরিক অভ্যুত্থানের চেষ্টা

  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার

আন্তর্জাতিক ডেস্ক: 

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে সেনাবাহিনীর একটি অংশ বিদ্রোহ করে ক্ষমতা দখলের দাবি করেছে। এ নিয়ে তারা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বিবৃতিও দিয়েছে। তবে দেশটির সরকার বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।রোববার (৭ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী সেনারা টেলিভিশনে হাজির হয়ে ঘোষণা দেয় যে কর্নেল টিগ্রি পাস্কালের নেতৃত্বাধীন একটি দল ক্ষমতা গ্রহণ করেছে। এ সময় তারা সরকারি সকল প্রতিষ্ঠানের বিলুপ্তিও ঘোষণা করে। এছাড়া সংবিধান স্থগিত এবং আকাশ, স্থলপথ ও সমুদ্রবন্দর বন্ধ করে দেয়ারও ঘোষণা দিয়েছে তারা।

বিদ্রোহী সেনারা বেনিনের জনগণকে সত্যিকার অর্থে একটি নতুন যুগের আশা দেখিয়েছে; যাতে ভ্রাতৃত্ব, ন্যায়বিচার এবং কাজের মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, বেনিনের পররাষ্ট্রমন্ত্রী ওলুশেগুন আজাদি বাকারি বলেছেন, সেনাবাহিনীর একটি অংশ বিদ্রোহ করে সরকার উৎখাতের চেষ্টা করছে। তবে অভ্যুত্থানের চেষ্টা হলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীর বড় অংশ এখনো সরকারের অনুগত রয়েছে।

তিনি আরো বলেন, বিদ্রোহী সেনারা কেবল রাষ্ট্রীয় টেলিভিশন নিয়ন্ত্রণে নিতে পেরেছে। অন্য সব প্রতিষ্ঠান এখনো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, গত মাসে গিনি-বিসাউয়ে সামরিক অভ্যুত্থানের পর ২০২০ সাল থেকে পশ্চিম ও মধ্য আফ্রিকায় নবম অভ্যুত্থানের ঘটনা এটি।

সূত্র : রয়টার্স ও আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews