1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

কালিয়ায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন — উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের বর্ণাঢ্য র‌্যালি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার

 নড়াইল প্রতিনিধিঃ

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আদর্শকে স্মরণ রেখে নড়াইলের কালিয়া উপজেলায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্থানীয় নারীনেত্রীবৃন্দ। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরবর্তীতে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষার পথিকৃৎ ও অধিকার আদায়ের অনন্য প্রতীক। তাঁর আদর্শ বাস্তবায়নেই নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। দিবসটি ঘিরে পুরো উপজেলা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews