1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

যশোরে ভ্যাট দিবস উদযাপন ও ভ্যাট সপ্তাহ শুরু

  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার

যশোর প্রতিনিধি : কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরে বুধবার ভ্যাট দিবস পালিত হয়েছে ও আগামী পাঁচ দিনব্যাপী“ভ্যাট সপ্তাহ শুরু হয়েছে। উপলক্ষে বুধবার সকালে সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব”।

বুধবার সকাল ১০টায় যশোর কমিশনারেট প্রাঙ্গণে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল, যশোরের কমিশনার মোঃ মাসুদ রানা, কাস্টমস হাউস, বেনাপোলের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস হাউস বেনাপোলের অতিরিক্ত কমিশনার মোঃ মুশফিকুর রহমান। উপস্থাপন করেন যুগ্ম–কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের কমিশনার শেখ আবু ফয়সল মোঃ মুরাদ। এছাড়া বিভিন্ন স্তরের ব্যবসায়ী সদস্যরা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভ্যাট ব্যবস্থায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ২০১৩ সাল থেকে নিয়মিতভাবে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন করে আসছে। তিনি জানান, অনিবন্ধিত প্রতিষ্ঠান, পূর্ণাঙ্গ অটোমেশনের ঘাটতি, রেয়াত-শৃঙ্খলার অসংগতি, অতিরিক্ত অব্যাহতি, ম্যানুয়াল অডিট এবং ই–কমার্স প্ল্যাটফর্ম থেকে ভ্যাট সংগ্রহের সীমাবদ্ধতার পরও যশোর কমিশনারেট গত বছরের মতো এবারও রাজস্ব আদায়ে সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জন করেছে।

তিনি আরও বলেন, অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন, ই–রিটার্ন, ই–রিফান্ড, ই–অডিট, ই–পেমেন্ট, ইএফডি, ভ্যাট স্মার্ট চালানসহ আধুনিক রাজস্ব ব্যবস্থাপনার ডিজিটাল সুবিধাগুলো গ্রহণে ব্যবসায়ী ও স্টেকহোল্ডাররা আরও উৎসাহী হবেন বলে আশা করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ভ্যাটের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জানান, দেশের মোট রাজস্ব আয়ে ভ্যাটের অবদান সর্বাধিক। ভ্যাটের প্রবৃদ্ধি একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির ইতিবাচক সূচক উল্লেখ করে তিনি যথাযথ ভ্যাট প্রদানের মাধ্যমে প্রকৃত অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যেতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথিরাও জাতীয় অর্থনীতিতে ভ্যাটের গুরুত্ব তুলে ধরে সঠিক ভ্যাট আদায়ে সকল পক্ষের সহযোগিতা কামনা করেন।

ভ্যাট সপ্তাহ উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি স্থানীয় ক্যাবল অপারেটরদের মাধ্যমে সচেতনতামূলক টিভিসি সম্প্রচার করছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর। অংশীজনদের সহযোগিতায় চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করে সংস্থাটি।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সহকারী কমিশনার পিয়াল দত্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews