1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

 দু-দেশের আটককৃত ৭৯ জেলের বন্দি বিনিময়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত ১২ জুলাই এবং ২ আগস্ট ৩ টি ভারতীয় ফিশিং ট্রলার সহ ৪৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। ফিশিং ট্রলার গুলি হলো এফবি মা মঙ্গল চন্ডি-৩৮, এফবি ঝড় এবং এফবি পারমিতা-৪‌ ।
অপরদিকে, গত ১২ এবং ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা অতিক্রম করে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ৩২ জেলে সহ এফবি মায়ের দোয়া সহ ২টি ফিশিং ট্রলার আটক করে ভারতীয় কোস্ট গার্ড। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহিত হয়।
পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটককৃত জেলেদের হস্তান্তর ও গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডকে অর্পণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে ০৯ ডিসেম্বর বাংলাদেশ কোস্ট গার্ড এর তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL) এ বাংলাদেশে আটক থাকা ৪৭ জন ভারতীয় জেলে সহ ৩ টি ফিশিং ট্রলার ভারতীয় কোস্ট গার্ড এর নিকট হস্তান্তর করা হয়। একইসাথে ভারতে আটক থাকা ৩২ জন বাংলাদেশী জেলে সহ ১টি ফিশিং ট্রলার ভারতীয় কোস্ট গার্ডের নিকট থেকে ‌বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে।এছাড়া এবং একটি ফিশিং ট্রলার গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।‌
এ ব্যাপারে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম- উল- হক বলেন, মংলা কোষ্টগার্ড এলাকায় বাংলাদেশী জেলে‌দেরকে ১০ ডিসেম্বর বিকালে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews