
যশোর প্রতিনিধি : যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফর কবীর বিজুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কোতোয়ালি থানা পুলিশ গভীর রাতে শহরের আরএন রোড এলাকা থেকে তাকে আটক করে। শুক্রবার আটক বিজুকে আদালতের সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল সাংবাদিকদের জানিয়েছেন, যশোর উপশহর পার্ক এলাকা পার্কিং করে রাখা গাড়ি পোড়ানোর ঘটনার সাথে লুৎফর কবীর বিজুর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
বিজু যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ছিলেন।
Leave a Reply