1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

সাতক্ষীরায় প্রতিপক্ষের গুলিতে দুইজন জখম

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ওয়াইফাই লাইনের তার কাটতে যেয়ে হামলার ঘটনা ঘটেছে। এসময় আটক একজনকে ছাড়িয়ে নিতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে দু’জন জখম হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার শাঁখরা গ্রামের সাবেক মেম্বর সাহেব আলীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে।আহতদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জখম দু’জন হলেন, সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৮) ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের এস, এম সাইদুর রহমানের ছেলে শাহিনুর রহমান (৩০)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহীনুর রহমান সাংবাদিকদের জানান, দুটি মোটরসাইকেলে চারজন লোক ভোররাতে শাঁখরা গ্রামের সাহেব আলি মেম্বরের বাড়ির সামনে এসে ওয়াইফাই লাইনের তার কাটার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে ভোরে আমরা কয়েকজন সেখানে যাই। এরপর তার কাটতে আসা কয়েকজনের মধ্যে একজনকে ধরে ফেললে বাকিরা গুলি চালিয়ে আটককৃতকে ছাড়িয়ে নিয়ে যায়।
তিনি বলেন, চলে যাওয়ার সময় তারা (প্রতিপক্ষ) একটি মোটরসাইকেল ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তিনি বলেন, তার পেটে গুলির ছাররা লেগেছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম জানান, ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। একপক্ষের লোকজন তার কাটতে আসলে অপরপক্ষের লোকজন তাদের একজনকে আটক করে। এসময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে এক ধরনের বিস্ফোরকদ্রব্য ব্যবহার করা হয়। এঘটনায় দু’জন আহত হয়েছে।
তিনি বলেন, এটি গুলিবর্ষণের কোন ঘটনা নয়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বেশ কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।
এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews