1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ বার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
গত ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বাগেরহাটের শরণখোলায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা উপজেলা বিএনপি আয়োজনে ১৩ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে চারটায় উপজেলার রায়েন্দা পাঁচরাস্তা থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সামনে শেষ হয়। পরে শরণখোলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খান মতিয়ার রহমানের সভাপতিত্বে ও যুবদল নেতা আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, শামীম আহমেদ বাদল,সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন,ধানসাগর ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুজ্জামান বাবু, রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মজিদ, যুবদল নেতা মাসুম হোসেন, শরণখোলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সভাপতি রবিউল ইসলাম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন গাজীও খোন্তাকাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি স্বাধীন জোমাদ্দার প্রমূখ।
এসময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মতিয়ার রহমান খান বলেন, ওসমান হাদীর উপর হামলা বর্তমান বাংলাদেশে একটি ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনায় আওয়ামী প্রেতাত্মারা জড়িত। শরণখোলা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews