1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

কালীগঞ্জ ভাটা উচ্ছেদে আসলে ভেকু গাড়ীর মুখে শুয়ে পড়লেন শ্রমিকরা

  • আপডেট টাইম : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ভাটা ভাঙ্গতে হলে আমাদের লাশের উপর দিয়ে যেয়ে ভাঙ্গতে হবে। আমরা এখানে প্রায় দুইশত শ্রমিক পরিবার কাজ করি। এখন ভাটা ভেঙ্গে দিলে আমাদের না খেয়ে মরতে হবে। সোমবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটা উচ্ছেদে আসলে শ্রমিকরা ভেকুর সামনে শুয়ে প্রতিবাদ শুরু করলে ফিরে যেতে বাধ্য হন পরিবেশ অধিদপ্তর। এদিন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের একটি টিম ম্যাজিষ্ট্রেট ও পুলিশ নিয়ে কালীগঞ্জ পৌরসভাধীন শিবনগর এলাকার মকছেদ আলী ব্রিকসে অভিযানে এসেছিলেন। অভিযান টিমে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। এ নিয়ে পরিবেশ অধিদপ্তর চতুর্থবারের মত এ ভাটায় অভিযান চালালো।

ইটভাটার শ্রমিক চান্দু মিয়া জানান, আমরা প্রতিবছর কোন না কোন ভাটায় কাজ করি। এবছর এখানে কাজ করছি। এখানে আমরা ২০০ এর অধিক শ্রমিক রয়েছি। এখন ভাটা উচ্ছেদ করলে আমরা সবাই বেকার হয়ে যাবো। ভাটা ভাঙ্গলে আমাদের পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। আমাদের দাবি এবছরের মত ভাঙ্গা যাবে না। আগামি বছর আমরা আর ভাটায় কাজ করবো না বলেও উল্লেখ করেন এ শ্রমিক।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম জানান, ইটভাটা ভাঙ্গার বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নিয়ন্ত্রনাধিন। সোমবার দুপুরে মকছেন আলী ব্রিকসে যাওয়ার পর শ্রমিকরা শুয়ে পড়ে ভাটা না ভাঙ্গার জন্য অনুরোধ করতে থাকেন, ফলে পরিবেশ অনুকূলে ছিল না। এসময় পরিবেশ অধিপ্তরের কর্মকর্তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। তাদের পরামর্শে ফিরে আসি। তবে ফিরে আসলেও এঘটনায় পরিবেশ অধিদপ্তর মামলা করবেন বলে উল্লেখ করেন।
তবে এ ঘটনায় ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান কোন বক্তব্য দিতে রাজি হননি। এর আগে কালীগঞ্জ পৌরসভাধীন কোটচাঁদপুর সড়কের অপর ভাটা এএমবিএম ভেঙ্গে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews