1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

মহান বিজয় দিবসে কালীগঞ্জে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার
সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জেল্লাল হোসেন, কালীগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, জবেদ আলী, আনোয়ার কমিশনার, মিজানুর কমিশনার, মোহাম্মদ আলী জিন্নাহ, নজরুল ইসলাম তোতা, মোকসুদুল মমিন, ডা. নুরুল ইসলাম, তপন আলী, আজিজুল লস্কর, সাইফুজ্জামান স্বপন, হুমায়ুন কবির, পারভেজ মুন্না সহ বিএনপি ও এর বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর শহীদদের ত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন দেশ পেয়েছি। তাদের আদর্শ ও চেতনা ধারণ করেই দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews