1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

যশোরে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতার মামলায় ৩ জন কারাগারে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার
যশোর প্রতিনিধি : নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতার পৃথক মামলায় গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তাদের যশোরের সংশ্লিষ্ট আমলি আদালতে হাজির করা হলে পুলিশি প্রতিবেদন পর্যালোচনা শেষে বিচারক তিনজনকেই জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
যশোর উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহিন জানান,গ্রেপ্তারকৃতরা হলেন যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড় এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে স্বেচ্ছাসেবক লীগ কর্মী শেখ আসিফ আলী (৪৫),একই এলাকার কাজী সাইফুল ইসলামের ছেলে কাজী শফিউল ইসলাম (৩০) এবং রামনগর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক কাজিপুর এলাকার আকরাম সরদারের ছেলে শরিফুল ইসলাম মিন্টু (৪০)।
তিনি আরও জানান,গত ১৭ ডিসেম্বর রাত পৌনে ৯টার দিকে শেখ আসিফ আলী ও কাজী শফিউল ইসলামকে এবং ১৮ ডিসেম্বর ভোরে শরিফুল ইসলাম মিন্টুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে জানান, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। তারা সংঘবদ্ধভাবে নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews