1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

চৌগাছায় বাঁওড় থেকে কিশোরের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলার মাশিলা বিজিবি ক্যাম্পের নিকটবর্তী ভারতীয় সীমান্তে অবস্থিত গদাধারপুর বাঁওড় থেকে জিদনী (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। জিদনী যশোর সদর উপজেলার রামনগর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে ।
প্রত্যক্ষদর্শী উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গদাধারপুর গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে আবুল কালাম (৪৫) জানান-তিনি শুক্রবার সকাল আট টার দিকে বাঁওড়ে গিয়ে ১৪/১৫ বছরের এক কিশোরের লাশ বাঁওড়ের পানিতে ভাসতে দেখেন। এ খবর তিনি মাশিলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফরিদ হোসেনকে জানান। ফরিদ হোসেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমকে সংবাদ দেন।
পরে চৌগাছা থানার পুলিশ ও বিজিবি সদস্যরা মিলে বাঁওড়ের পানি থেকে লাশটি উদ্ধার করেন। পরে নিহত জিদনির প্রতিবেশী ও স্বজনরা চৌগাছায় থানায় পৌঁছে লাশটি শনাক্ত করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন-লাশটি ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।
উল্লেখ্য গদাধার বাঁওড়ের পানিসহ উত্তর পাড় বাংলাদেশের হলেও দক্ষিণ পাড় ভারতের অংশ। ৩৯ নম্বর আর্ন্তজাকি পিলারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এর ঠিক বিপরীত পাশে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসফ চৌকি রয়েছে। স্থানীয়দের ধারণা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে হত্যা করে লাশ বাঁওড়ের পানিতে ফেলে দিতে পারে। জিদনীর প্রতিবেশীরা জানান-জিদনীর মা ভারতে থাকেন । আর জিদনী গত ১২ দিন যাবৎ নিখোঁজ ছিলো। লাশ উদ্ধারের খবর শুনে আমরা এসে লাশ শনাক্ত করি। এ ব্যাপারে চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews