1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

বেনাপোলে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও লং মার্চ টু বর্ডার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার

বেনাপোল প্রতিনিধি : জুলাই আন্দোলনের সম্মুুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদ এবং ভারতের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও লং মার্চ টু বর্ডার কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আন্তর্জাতিক চেকপোস্টে গিয়ে শেষ হয়। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ছাত্র-জনতা অংশ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শার্শা উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল মান্নান, আহ্বায়ক আসাদুল্লাহ খালেদ গালিব, সদস্য সচিব সাজেদুর রহমান, মুখ্য সংগঠক নাইমুর রহমান, সদস্য নাইম সিদ্দিকসহ বেনাপোল পোর্ট থানা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে হাদী হত্যার সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ সময় চেকপোস্ট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews