1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

ঝিনাইদহে ১২শ’ পিস ইয়াবা, ৮ লাখ টাকা সহ ৩ জন আটক

  • আপডেট টাইম : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার

সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে ১২শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় মাদক বিক্রির প্রায় ৮ লাখ টাকা ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উপজেলার যুগিহুদা গ্রাম থেকে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এসব ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেল সহ তিনজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলি বেগম (৪১), তার ছেলে লিমন হাসান (২১) ও পার্শবর্তী জলিলপুর গ্রামের মেহেদী হাসান জিসান (২৭)। পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

অভিযানের বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক দেলোয়ার হোসেন পালিয়ে যায়। এসময় দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলী বেগম, তার ছেলে লিমন হাসান ও পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের মেহেদী হাসান জিসানকে আটক করা হয়। অভিযানকালে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১২শ’ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় মাদক বিক্রির নগদ ৮ লাখ ৪ হাজার ৮৭০ টাকা ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়েছে। দেলোয়ার হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও মেহেদী হাসান নামে তিনজনকে আটক করেছে পুলিশ। ওসি আরও বলেন, আটকরা সবাই মাদক বেচাকেনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। জব্দকৃত মালামাল সরকারি কোষাগারে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews