1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র কিনলেন স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম ফিরোজ

  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার

সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি:

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঝিনাইদহ-৪ আসনের সহকারী রির্টার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু সহ অন্যান্যরা। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ জানান, এখন পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার বিকেলে সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে ইলিয়াস রহমান মিঠু সহ নেতাকর্মীরা এসে মনোনয়ন পত্র কিনেছেন।

ঝিনাইদহ-৪ আসনটি কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও সদরের ৪টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২০টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৬ হাজার, নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ২০০ ও হিজরা ভোটার রয়েছে ৫ জন। উল্লেখ্য, সাইফুল ইসলাম ফিরোজ নব্বইয়ের দশকের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ছাত্রদলের রাজনীতিতে যোগ দেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাহাবুদ্দীন লাল্টু-আজিজুল বারী হেলাল কমিটির প্রচার সম্পাদক ছিলেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফিরোজ। পরে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। ঝিনাইদহের এই কৃতি সন্তান বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews