1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

 পিকআপে রাখা বক্সখাটে ৪৫ কেজি গাঁজা, দুইজন আটক

  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার

যশোর প্রতিনিধি : বাসার ফার্নিচার ভর্তি একটি পিকআপ তল্লাশি করে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো- কুড়িগ্রামের বুড়িমারি সিমান্তের আড়িয়ারকুঠি গুছিডাণ্ডা গ্রামের আব্দুল হাই মন্ডলের ছেলে ফরিদুল ইসলাম ও আরিফ হোসেনের ছেলে দুলাল।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জানিয়েছে, রোববার সকালে যশোর শহরতলীর খয়েরতলা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে থেকে বাসার ফার্নিচার ভর্তি (ঢাকা মেট্টো-ন-১২-৪৪৮২) মিনি পিকআপটি থামিয়ে তল্লাশি করা হয়। পিকআপে থাকা বঙ্খাটের মধ্যে লুকিয়ে রাখা একটি বস্তা উদ্ধার করা হয়। যার মধ্যে থেকে ৪৫ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় ফরিদুল ও দুলালকে আটক করা হয়। হেফাজতে নেয়া হয়েছে পিকআপ চালক জাহিদ হোসেন এবং হেলপার পারভেজ ইসলাম আপেলকে।
চালক ও হেলপার জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে- ‘ট্রাক লাগবে’ নামক অ্যাপস দিয়ে মালিকের কাছ থেকে পিকআপটি ভাড়া নিয়েছিল তারা। মালিকের কথা মতো পিকআপে বুড়িমারি সিমান্তের কাছ থেকে বাসার ফার্নিচার লোড করা হয়। তারা বোনের বাড়ি যশোরে ওই মালামাল নিয়ে আসছিল।
ডিবির দায়িত্বপ্রাপ্ত ওসি আবু হাসান সাংবাদিকদের জানিয়েছেন- এই ঘটনার সাথে চালক ও হেলপার জড়িত না। তাদের সাথে যে দুজন ছিলো তারাই জড়িত। তাদের আটক করা হয়েছে। এই গাঁজার চালানের সাথে আরো তিনজনের নাম পাওয়া গেছে। তাদেরকেও আসামি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews