1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নত করার লক্ষ্যে একাধিক পরিকল্পনা থাকতে হবে : যবিপ্রবি উপাচার্য 

  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার

যশোর প্রতিনিধি : ফার্মাসিউটিক্যাল শিল্পে গবেষণার সুযোগ ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “রিসার্চ অপর্চুনিটিস অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিস” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বিকাল ৩ টায় রসায়ন বিভাগের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, এধরনের সেমিনার থেকে লদ্ধ জ্ঞান ফার্মা জগতে তোমাদের ভালো কিছু শিখাতে সাহায্য করবে। ফার্মাসিউটিক্যাল শিল্প একটি বড় সেক্টর তোমাদের ক্যারিয়ার গঠনের জন্য। ক্যারিয়ার উন্নত করার লক্ষ্যে একাধিক পরিকল্পনা থাকতে হবে তোমাদের। একাধিক পরিকল্পনা থাকলে একটি বিফলে গেলেও আরেকটি পথ তোমাদের জন্য উন্মুক্ত থাকবে।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মো. আব্দুল আলিম। তিঁনি “রিসার্চ অপর্চুনিটিস অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিস” বিষয়ক বিস্তারিত তথ্য স্লাইড আকারে আলোকপাত করেন।
সেমিনারে বিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মো. কোরবান আলীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আ ফ ম শহীদ-উদ-দৌলা, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে. এম. আনিস-উল-হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন চন্দ্র মোহন্ত, সহকারী অধ্যাপক ড. বাবলু হিরা মন্ডল, ড. মো. আজিজুর রহমান খান, ড. মো. শহিদুল ইসলামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সেমিনার পরিচালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী জোয়ার্দার জিম। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews