মাসুম মির্জা, বিশেষ প্রতিনিধি:
ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিটঘর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কালীবাড়ি মাঠে ৪নং ওয়ার্ড যুবদল নেতা হোসেন মিয়ার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটঘর ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. জালাল মিয়া।
সঞ্চালনায় ছিলেন ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. আনিস মিয়া। এ সময় বক্তব্য রাখেন বিটঘর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিটঘর ইউনিয়ন জিয়া স্মৃতি সংসদের সভাপতি শহীদ খান, বিটঘর ইউনিয়ন মসদলের সভাপতি শ্রী অমল চন্দ্র দাস এবং ৪নং ওয়ার্ড যুবদল সদস্য শ্যামল সরকার। ঢাকা মহানগর দক্ষিণের ৫৯ নং ওয়ার্ড যুবদল সদস্য মোঃ হোসেন মিয়া, বক্তারা তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিটঘর বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইব্রাহিম। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
Leave a Reply