1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

মণিরামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার

যশোর প্রতিনিধি : মঙ্গলবার বিকালে যশোরের মণিরামপুরে বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মণিরামপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৫ মণিরামপুর আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত জরুরি।” তিনি উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews