1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

যশোরের ৬ আসনে বিএনপি জামায়াতসহ ৩২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার
যশোর অফিস : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বিকেল সাড়ে ৩টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন।
যশোরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আশেক হাসান জানান, অদ্যবধি যশোরের ৬টি আসনে ৩২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। একটি শান্তিপূর্ণ নির্বাচনী সম্পন্ন করতে সবধরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। আচরণ বিধি প্রতিপালনে কঠোরভাবে কাজ করছে মাঠে নিয়োজিত ম্যাজিস্ট্রেটগণ, তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী ও সীমান্তে বিজিবিকে সর্তক অবস্থানে রাখা হয়েছে।
জেলা রির্টানিং কার্যালয়ের তথ্য মতে, যশোর-১ (শার্শা) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের বকতিয়ার রহমান, বিএনপির মফিকুল হাসান তৃপ্তি, স্বতন্ত্র শাহজাহান আলী গোলদার। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির সাবিরা সুলতানা, ইসলামী আন্দোলনের ইদ্রিস আলী, স্বতন্ত্র মেহেদী হাসান, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, বিএনএফের শামসুল হক, বিএনপির ইমরান হাসান সামাদ, স্বতন্ত্র জহুরুল ইসলাম, মিজানুর রহমান, বিএনপির মোহাম্মদ ইসহক। যশোর-৩ (সদর) আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত, জামায়াতে ইসলামীর আব্দুল কাদের ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ শোয়াইব হোসেন। যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে বিএনপি মনোনীত টিএস আইয়ুব, জামায়াতে ইসলামীর গোলাম রসুল, ইসলামী আন্দোলনের বায়জীদ হোসাইন, খেলাফত মজলিস আশেক এলাহী, স্বতন্ত্র হিসেবে মতিয়ার রহমান ফারাজী, এম মাসুদ আহমেদ, আব্দুল হাই মনা, ফারহান সাজিদ। যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির শহীদ ইকবাল হোসেন, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, স্বতন্ত্র কামরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়নাল আবেদীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রশীদ আহম্মদ। এবং যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াতে ইসলামীর মোক্তার আলী, ইসলামী আন্দোলন শহিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews