
গোলাম মোর্শেদ শেখ, নড়াইল:
নড়াইল জেলার কালিয়া উপজেলা মডেল মসজিদে দীর্ঘদিন পর নড়াইল জেলা প্রশাসক ডঃ মোঃ আব্দুল ছালাম এর নির্দেশে সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটাতে ইসলামিক ফাউন্ডেশন এর আন্তরিক প্রচেষ্টায় ২৬ ডিসেম্বর শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হলো মসজিদের সকল কার্যক্রম। শত শত মুসল্লিদের উপস্থিতিতে পবিত্র জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ডঃ মোঃ আব্দুল সালাম খান কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম উপ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অফিসার কালিয়া উপজেলা বিএনপি র সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, মাওলানা মফিজুর রহমান, হাফেজ আবু তালহা, কালিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক খালিদ হোসেন,সহ এলাকার সকল ধর্ম প্রাণ মুসল্লী গন জুম্মার খুতবা পাঠ ও নামাজের ইমামতি করেন মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সরদার ওয়াহিদুজ্জামান।
নামাজ আদায় শেষে মসজিদ সৃষ্টি লগ্নে অবদান রাখার জন্য মরহুম মওলানা নজরুল ইসলাম মরহুম হাফেজ শাহাজান শেখ, মরহুম শেখ মনিক মিয়া সহ সকলের জন্য দোয়া করে বিশেষ মোনাজাত করা হয় খুতবা পাঠের পূর্বে জেলা প্রশাসক ডঃ মোঃ আব্দুল ছালাম একজন প্রশিক্ষন প্রাপ্ত ইসলামি বক্তার ন্যায় প্রাণবন্ত বক্তব্য দেন, তার বক্তব্য প্রদান কালে উপস্থিত মুসল্লী গন অধির আগ্রহ সহকারে তা শ্রবণ করে।
Leave a Reply