1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

“দুস্থ ও মেহনতি মানুষদের শীতবস্ত্র উপহার দেন আলোকিত নুরনগর সামাজিক সংগঠন”

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার

 ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি:

আজ ২৬শে ডিসেম্বর ২০২৫ইং। আলোকিত নূরনগর সামাজিক সংগঠন এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দুস্থ-মেহনতি মানুষদের শীতবস্ত্র উপহার এবং কেক কাটার অনুষ্ঠান। রোজ শুক্রবার বছরের শেষ জোম্মার দিনে জোম্মা নামাজ শেষে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের বড়হিত গ্রামে, বড়হিত রেজি: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ অঙ্গনে অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি মো. পারভেছ আহাম্নেদ জয় প্রধান অতিথি বড়হিত রেজি: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মো. মোজাম্মেল হক এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকদয় সাংবাদিক বৃন্দ সংগঠনের সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় নানা শ্রেণীর ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

আলোচনা সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম, সামাজিক দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ন বিষয়াদী উপস্থাপন করা হয়। দুস্থ ও মেহনতী মানুষদের শীতবস্ত্র উপহারের মাধ্যমে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সংগঠনটি। এই সফল আয়োজন বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—সকল সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সাপোর্ট সহযোগিতা।

পরি শেষে সভাপতি সবার প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জ্ঞাপন করেন ও আশ্বস্ত করেন আগামীতেও সমাজের কল্যাণে আলোকিত নূরনগর সামাজিক সংগঠন নিরল কাজ করে যাবেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র সংগঠনের সাধারণত সম্পাদক সাংবাদিক মো. হোসাইন ইসালাম ও অত্র সংগঠনের যুগ্ম: সাধারণ সম্পাদক মো. নাইমুল ইসলাম দূর্জয় সর্বস্তরের সহযোগিতায় অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খলতায় অনুষ্ঠান সফলতায় সম্পূর্ণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews