
স্বাধীন বাংলানিউজ ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সম্প্রতি তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রবিবার সন্ধ্যায় এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই অব্যাহতিপত্র দেওয়া হয়।এর আগে, ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
সেদিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে (ঝিনাইদহ-১) চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব। যখন সময় আসবে, তখন করব।এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ-১ (শৈলকুপা) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।বুধবার বিএনপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।এর আগে, ২৩ ডিসম্বের শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা ঝিনাইদহ-১ আসনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
Leave a Reply