1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

মণিরামপুরে নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসায় নতুন বছরের বই বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৩৩ বার

যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় মাঝেপাড়া মাদানীয়া নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসায় নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আয়োজিত এ বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা মো. শিহাব উদ্দিন আল আজাদ এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন নূরানী বিভাগের প্রধান হাফেজ মাওলানা মো. আবু সাইদ, ইবতেদায়ী বিভাগের প্রধান মাওলানা মো. আমজাদ হুসাইন, সহকারী শিক্ষক মাওলানা আবুল হুসাইন, মাওলানা আব্দুল মোমিন, মাওলানা তাজু আহমেদ, হারুনর রশীদসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে সময়মতো পাঠ্যবই বিতরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা গেছে, যা তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়াবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews