1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

খালেদা জিয়ার জানাজায় গিয়ে মণিরামপুরের যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৪৮ বার

যশোর প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়া এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

মৃত যুবকের নাম মনিরুজ্জামান তুহিন (৩০)। তিনি যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের রামনগর লাউড়ী রাস্তার ব্রিজ-সংলগ্ন এলাকার বাসিন্দা।

ঘটনাটি নিশ্চিত করে মনিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু জানান- তুহিন বিএনপির একজন সমর্থক ছিলেন। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে তিনি যশোর শহরে বসবাস করছিলেন। দলীয় কোনো পদে না থাকলেও খালেদা জিয়ার প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। সেই টান থেকেই গত বুধবার তিনি ঢাকায় গিয়ে খালেদা জিয়ার জানাজায় অংশ নেন।

তিনি আরও জানান, জানাজায় অতিরিক্ত মানুষের ভিড় ও চাপের কারণে তুহিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর আনুমানিক ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।তুহিনের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews