1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

সাকিবের পর টি-টোয়েন্টিতে মুস্তাফিজের ৪০০ উইকেট

  • আপডেট টাইম : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৩০ বার

ক্রীড়া ডেস্ক:

টি-টোয়েন্টিতে সাকিবের পর ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজুর রহমান। শুক্রবার (২ জানুয়ারি) সিলেট টাইটান্সের বিপক্ষে মেহেদী হাসান মিরাজকে আউট করে এই রেকর্ড করেন তিনি। এই মাইলফলক স্পর্শ করতে মোস্তাফিজুর রহমান খেলেছেন ৩১৪টি ম্যাচ। এর মধ্যে ১২৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৫৮ উইকেট। বাকিগুলো আইপিএল, বিপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ম্যাচে শিকার করেছেন।

এবার ৩৯৬ উইকেট নিয়ে রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএলের আসর শুরু করেন মুস্তাফিজ। নিজের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ১৯ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। পরের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে নিয়েছেন একটি উইকেট। ৩১৪ ম্যাচে ৩৯৯ উইকেট নিয়ে সিলেটের বিপক্ষে খেলতে নামেন ফিজ। যেখানে ইনিংসের পঞ্চম ওভারে মিরাজকে ফিরিয়ে ছুঁয়েছেন ৪০০ উইকেট।

মোস্তাফিজের আগে সাকিব আল হাসান ৫০০ উইকেট শিকার করেছেন।  ৪৬৮ ম্যাচে তার শিকার ৫০৭টি উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি রয়েছেন পাঁচ নম্বরে। ৫০৭ ম্যাচে ৬৮৫ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন আফগান স্পিনার রশিদ খান। ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে দুইয়ে আছেন ব্রাভো। তিনে থাকা নারিনের শিকার ৫৭৮ মাচে ৬০৮ উইকেট। সাউথ আফ্রিকার লেগ স্পিনার তাহির ৪৪৬ ম্যাচে ৫৭০ উইকেট নিয়ে চারে আছেন। মোস্তাফিজ বর্তমানে অবস্থান করছেন ১১ নম্বরে। আর ৩ উইকেট পেলে মোহাম্মন নবিকে হটিয়ে তিনি সেরা দশে জায়গা করে নিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews