1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

আইপিএল থেকে বাদ, যা বললেন মুস্তাফিজ

  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৭২ বার

ক্রীড়া ডেস্ক:

নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।এ ঘটনায় দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। দু’দেশের রাজনৈতিক টানাপোড়েনের বলি হতে হলো বলে অনেকে মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন খেলার মাঠে রাজনীতি নিয়ে আসা ঠিক না।আইপিএল থেকে বাদ পড়ার পর নিজের বিস্তারিত কোনো মন্তব্য করতে না চাইলেও দেশের এক গণমাধ্যমকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন মুস্তাফিজ। আক্ষেপ কণ্ঠে তিনি বলেন, ছেড়ে (বাদ) দিলে আর কী করার!

গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনেছিল কলকাতা। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ তুলে ভারতে কিছু উগ্রবাদী গোষ্ঠীর প্রতিবাদের মুখে বিসিসিআই তাকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। কেকেআর কর্তৃপক্ষ সেই নির্দেশ পালন করে আনুষ্ঠানিকভাবে ফিজকে স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে।

আইপিএলে ২০১৬ সাল থেকে খেললেও এবারই ক্যারিয়ারের সর্বোচ্চ মূল্যে দল পেয়েছিলেন তিনি। মাঠের পারফরম্যান্সেও ছিলেন তুঙ্গে।

সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। এমনকি চলমান বিপিএলেও ৩ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। গত ম্যাচে সিলেট টাইটানসের বিপক্ষেও ২৪ রানে ৩ উইকেট শিকার করে দলকে জিতিয়েছেন মুস্তাফিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews