1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

যশোরে বিএনপি নেতা হত্যায় জামাইসহ দুইজন আটক

  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৪২ বার

যশোর প্রতিনিধি : যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন (৫৩) হত্যায় সন্দেহভাজন হিসেবে মেয়ে জামাইসহ দুইজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। শনিবার রাতে শহরের শংকরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য জানান।

আটককৃতরা হলো- নিহত আলমগীরের মেয়ে জামাই শংকরপুর এলাকার সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলীর ছেলে বাসেদ আলী পরশ ও একই এলাকার মতিন দারোগার ছেলে আসাবুল ইসলাম সাগর।

ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন,যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন জমি কেনা-বেচার ব্যবসা করতেন। শনিবার সন্ধ্যার পর যশোর মেডিকেল কলেজ সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির অদূরে শংকরপুর ইসহাক সড়কে পিছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুজন চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই রাতেই আলমগীরের মেয়ে জামাই পরশ ও প্রতিবেশী সাগরকে গ্রেফতার করা হয়। তাদের সাথে আলমগীরের পারিবারিক ও ব্যবসায়ীক মনমালিন্য ছিলো। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া সরাসরি হত্যায় জড়িতদের আটক ও অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ।

পুলিশের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেলের আহসান হাবীব,যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী সহ ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews