
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে লাবিব নামে চার বছরে এক শিশু পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৫ জানুয়ারি দুপুর দেড়টার দিকে উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় উপজেলার উত্তর কদমতলা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম এর পুত্র লাবিব দুপুর একটার দিকে সবার অগোচরে ঘর থেকে বেড় হয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। সেখানে পানিতে ডুবে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। তার পরিবার জানায় তার মা ঘরের মধ্যে ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন এই সুযোগে শিশুটি ঘর থেকে বেড় হয়ে খালের পাড়ে যায়।ধারণা করা হচ্ছে সেখান থেকে পাফসকে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার মা ঘরে তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শেষে খালের পাশে খুঁজতে যেয়ে তাকে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply