1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ঘুসের সোয়া লাখ টাকাসহ দুদকের জালে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

  • আপডেট টাইম : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৩৭ বার

যশোর প্রতিনিধি : যশোরে পেনশন ফাইল অনুমোদনের জন্য সোয়া লাখ টাকা ঘুস গ্রহণকালে দুর্নীতি দমন কমিশন-দুদকের জালে ধরা পড়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম। বুধবার সন্ধ্যায় তাকে ঘুসের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। দুর্নীতি দমন কমিশন-দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোরের বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুন্নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার যশোরের ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। গত বছর ২৩ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তার পেনশন ফাইল অনুমোদনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম এক লাখ ২০ হাজার টাক ঘুস দাবি করেন। এছাড়াও তার এক বন্ধুর পেনশনের জন্যও ঘুস দাবি করেন ওই কর্মকর্তা। ফলে নুরুন্নবী এক লাখ বিশ হাজার টাকা সংগ্রহ করে দুদক যশোর সমন্বিত কার্যালয়ে বিষয়টি অবহিত করেন। এরপর বুধবার বিকেলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ওই ঘুস প্রদানের পর দুদক কর্মকর্তারা তাকে হাতে নাতে গ্রেফতার করেন।
দুর্নীতি দমন কমিশন-দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, ভুক্তভোগী মো. নুরুন্নবীর অভিযোগ পাওয়ার পর বিষয়টি দুদক প্রধান কার্যালয়কে জানানো হয়। এরপর প্রধান কার্যালয়ের অনুমোদনসাপেক্ষে বুধবার বিকেলে দুদকের একটি টিম জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অবস্থান নেয়। শিক্ষা কর্মকর্তাকে ঘুস প্রদানের পর দুদক সদস্যরা ঘুসের টাকাসহ তাকে হাতেনাতে আটক করেন।
সহকারী পরিচালক মো. আল-আমিন আরও জানান, এ ঘটনায় দুদক যশোর কার্যালয়ে মামলা করা হয়েছে এবং আটক প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews