1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

যশোরে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ বার

যশোর প্রতিনিধি : যশোরে আলুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলফিকার আলী শিপন (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর বাঁশতলা রাইস মিলের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার আলী যশোর শহরের খালধার রোড এলাকার মোর্শেদ আলীর ছেলে। তিনি সদর উপজেলার হাশিমপুর গ্রামে বসবাস করতেন।
নিহতের স্বজন আকরাম হোসেন জানান, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে তিনি যশোর শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে বাহাদুরপুর রাইস মিলের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক (ঢাকামেট্রো -ট ১৩-৬১৭৮) জুলফিকার আলীকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় জুলফিকার আলী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যান। তখন ট্রাকের চাকা জুলফিকার আলীকে পিষে দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর চালক ও হেলপার দ্রুত পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে গতকাল তার ময়না তদন্ত সমপন্ন হয়েছে।
যশোরের বারোবাজার হাইওয়ে পুলিশের কর্মরত এএসআই মো. কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি বর্তমানে ঘটনাস্থলে আটক রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews