1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শ্যামকুড় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৩ বার

যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মণিরামপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ সর। বিশেষ অতিথি ছিলেন ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান এবং মণিরামপুর থানা বিএনপির সদস্য ফজলু রহমান মোল্যা।
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল হাসান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, সাবেক ইউপি সদস্য আনিসুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মুহাইমিনুল আলম এবং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইব্রাহিম খলিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. জুবায়ের হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews