1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

হাসপাতালে ডাক্তার দেখাতে এসে ছদ্ধবেশি প্রতারক চক্রের কবলে দুই মহিলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৫৬ বার

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি:
হাসপাতালে ডাক্তার দেখাতে এসে ছদ্ধবেশি প্রতারক চক্রের কবলে পড়ে নগদ টাকা ও মোবাইল খুইয়েছেন দুই মহিলা। বৃহস্পতিবার সকাল দশটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের অভ্যান্তরে এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ এসে ঘটনা শুনে ভুক্তভোগীদের থানাতে ডায়েরী করার পরামর্শ দেন। উল্লেখ্য, এ নিয়ে কয়েক মাসের ব্যবধানে স্বাস্থ্য কমপ্লেক্্রটিতে একাধিকবার এমন ঘটনা ঘটলেও প্রতারকচক্ররা রয়ে গেছে ধরা ছোয়ার বাইরে।

ভ’ক্তভোগী উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী মাহমুদা খাতুন জানান, সকালে শিশু কন্যাকে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। এরপর রোগীর জন্য টিকিট করতে কাউন্টারে যায়। সেখানে বোরকাপরা ছদ্ধবেশি প্রতারকরা তার ব্যাগে থাকা মোবাইল ফোন ও নগদ ১২ শত টাকা নিয়ে চম্পট দেয়।

আরেক ভ’ক্তভোগী রঘুনাথপুর গ্রামের দরিদ্র মহিলা হাসিনা খাতুন জানায়, তিনিও ডাক্তার দেখাতে হাসপাতালে এসেছিলেন। একইভাবে তার একটি ব্যাগসহ ৭’শত টাকা খোয়া গেছে। এ ঘটনার পর পরই ভ’ক্তভোগীরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট টাকা খোয়া যাওয়ার বিষয়টি অবহিত করেন। তবে, তাৎক্ষনিকভাবে সিসি ক্যামেরা দেখেও প্রতারক চক্রদের চিহ্নিত করা সম্ভব হয়নি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম জানান, ভ’ক্তভোগীদের অভিযোগ শুনেই বিষয়টি থানা পুলিশে অবহিত করেন। পুলিশ এসে সিসি টিভির ফুটেজ নিয়ে গেছেন। তবে, এমন ঘটনা প্রায়ই ঘটছে স্বীকার করলেও প্রতিকারে জোরালো ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। শেষে ভ’ক্তভোগী মহিলাদের বাড়ী ফেরার ভাড়া বাবদ এক শত করে টাকা দিয়ে সহায়তা করেন।

ঘটনাস্থলে আসা কালীগঞ্জ থানার এস আই বিধান চন্দ্র বলেন, সিসি টিভির ফুটেজ ও খোয়া যাওয়া মোবাইলের আইএমই কাগজ নিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে প্রতারকচক্রকে আটকের চেষ্টা করবেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews