শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পুরো কমিশননের উপস্তিতিতে এ আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।প্রথম দিনে ৭০টি আপিল শুনানির জন্য নির্ধারিত ছিল। আপিলকারী ও তাদের পক্ষে আইনজীবীরা বৈধতা পেতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এতে প্রার্থীতা ফিরে পান ৫১ জন এবং প্রার্থীতা হারান একজন।
রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।এদিকে, সারাদেশে রিটানিং কর্মকর্তা ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন। সেই বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ দিনে আপিল করেন ৬৪৫ জন। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে।
শুনানিতে মনোনয়ন ফিরে পাওয়া দলীয় প্রার্থীদের মধ্যে– বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন, জামায়াতে ইসলামীর একজন, জাতীয় পার্টির ১৩ জন, ইসলামী ঐক্যজোটের একজন, বাংলাদেশ সুপ্রিম পার্টির দু’জন, খেলাফাত মজলিসের পাঁচজন, ইসলামী আন্দোলনের চারজন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের একজন, বাংলাদেশ কংগ্রেসের একজন, বিপ্লবী ওয়ার্কার্স পাটির একজন, জাগপার দু’জন, ইসলামিক ফ্রন্টের একজন, এবি পার্টির একজন, বাসদের দু’জন, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশের একজন। আর স্বতন্ত্র মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে ১৩ জন তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।













Leave a Reply