
সোহেল রানা ঝিনাইদ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে সড়কের পাশে একটি লিচু গাছে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১০ই জানুয়ারি দুপুরে কালীগঞ্জ–নলডাঙ্গা সড়কের মাঝামাঝি গুঞ্জনগর এলাকায় সড়কের পাশের একটি মাঠের মধ্যে লিচু গাছে মরদেহটি ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানায়, মাঠে কাজ করার সময় লিচু গাছে একজন পুরুষের মরদেহটি ঝুলতে দেখায়।
বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায় সে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার খন্দক বাড়িয়ার শহিদুল ইসলামের ছেলে জসিম (২৭) তাঁর গলায় রশি পেঁচানো অবস্থায় ছিল। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে
Leave a Reply