1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

বরখাস্তের পর রিয়ালকে নিয়ে বার্তা আলোনসোর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ বার

ক্রীড়া ডেস্ক: 

সময়টা মাত্র সাত মাস। অল্প এই সময়ের মধ্যেই ‘ঘর’ ছাড়তে হলো ঘরের ছেলে জাবি আলোনসোকে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, রিয়াল মাদ্রিদের কোচের পদে হয়তো বেশি দিন থাকা হবে না তার।ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির প্রত্যাশা অনুযায়ী যে ফল এনে দিতে পারছিলেন না তিনি। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়। ১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩–২ গোলে হেরে যাওয়ার পর তাকে বরখাস্ত করে রিয়াল।

তিন বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবে যোগ দিলেও সাত মাসে ক্লাব ছাড়তে হয়েছে তাকে। জাবির পরিবর্তে আলভারো আরবেলোয়াকে নিয়োগ দিয়েছে রিয়াল।রিয়াল ছাড়ার পর সামাজিক মাধ্যমে অনুভূতি ব্যক্ত করেছেন আলোনসো। যেখানে সুযোগ মিসের অনুশোচনা করেন তিনি। তবে তার দাবি ক্লাবে থাকাকালীন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন আলোনসো।

পরিসংখ্যান বলছে, আলোনসোর অধীন রিয়ালের পারফরম্যান্স একেবারে খারাপ ছিল না। ৩৪ ম্যাচে, ২৪ জয়, ৬ হার ও ৪ ড্র। কিন্তু ক্লাবের ভবিষ্যত নিয়ে বোঝাপড়ার অভাব এবং খেলোয়াড়দের সঙ্গে মনোমালিন্যের জেরে বিদায় নিতে হয়েছে তাঁকে।সামাজিক মাধ্যমে পোস্টের শুরুতে আলোনসো বলেন, ‘রিয়ালের সঙ্গে পেশাগত অধ্যায়ের ইতি ঘটেছে, কিন্তু তা আমরা যেমনটা চেয়েছিলাম তেমন হয়নি।’

আলোনসোর মতে, রিয়াল মাদ্রিদরে হয়ে কোচিং করানোটা ছিল তার জন্য সম্মান এবং মর্যাদার। সাবেক লেভারকুসেন কোচ আরও বলেন, ‘আমি কৃতজ্ঞ রিয়াল মাদ্রিদের প্রতি, একই সঙ্গে প্লেয়ার এবং ক্লাবটির ফ্যানদের প্রতি। আমি সম্মান, কৃতজ্ঞতা এবং নিজের সেরাটা দেওয়ার গর্ব নিয়েই বিদায় নিয়েছি।’

অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি চলে যাওয়ার পর গত বছরের জুনে রিয়ালের দায়িত্ব নেন ক্লাবটির সাবেক খেলোয়াড় আলোনসো। স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমে তখন লেখা হয়েছিল, ঘরের ছেলে ঘরে ফিরেছেন। কিন্তু ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বায়ার লেভারকুসেনকে যেমন সাফল্য এনে দিয়েছেন আলোনসো, সেটার অনুবাদ রিয়ালে করতে পারছিলেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews