1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

যশোরে শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৮ বার
যশোর প্রতিনিধি : যশোরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে পিস্তল ও ১৫টি ককটেলসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদে র‍্যাবের -৬ এর একটি দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানের সময় সাব্বির হোসেনকে বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে বাসার রান্নাঘর থেকে একটি পিস্তল এবং খাটের পাশে লুকিয়ে রাখা ১৫টি ককটেল উদ্ধার করা হয়।
আটক সাব্বির হোসেন (গোল্ডেন সাব্বির) যশোর শহরের চাচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা। তিনি মশিয়ার রহমান খোকনের ছেলে। র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন এবং সেখান থেকেই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করতেন।
র‍্যাব আরও জানায়,গোল্ডেন সাব্বিরের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি যশোর অঞ্চলের অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর আগেও ২০২০ সালে তাকে অস্ত্র, গুলি ও মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছেন র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews