1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

ওপেনিং পজিশনে হৃদয়ের বাজিমাত

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ২৭ বার

 স্পোর্টস ডেস্ক:

ব্যাটিং অর্ডার বদল মানেই ঝুঁকি। কিন্তু সেই ঝুঁকিকেই শক্তিতে রূপান্তর করেছেন তাওহীদ হৃদয়। বিপিএলের চলতি আসরে ব্যাটিং পজিশনের দোলাচলে শুরুটা যেখানে ছিল হতাশার, ওপেনিংয়ে উঠে সেখান থেকেই বদলে দিয়েছেন নিজের গল্প এবং দলের ভাগ্য।রংপুর রাইডার্সের হয়ে তিন ও চার নম্বরে খেলে প্রথম ছয় ম্যাচে রান ছিল মাত্র ১০৬। গড় ১৭.৬৬, স্ট্রাইক রেট ১০৯.২৭। রানের তালিকায় তখন ছিলেন যৌথভাবে ১৬ নম্বরে। কিন্তু ওপেনিংয়ে পাঠানোর সিদ্ধান্তই বদলে দেয় দৃশ্যপট।চার ম্যাচ ওপেন করে ২৭২ রান, গড় ৯০.৬৬, স্ট্রাইক রেট ১৫৬.৩২। সেই সঙ্গে ৯৭, ৬২ এবং নোয়াখালীর বিপক্ষে ৬৩ বলে ১০৯। এই ইনিংসগুলোতে শুধু রান নয়, এসেছে আত্মবিশ্বাসের বার্তাও। ৩৭৮ রান নিয়ে এখন তিনি এই বিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক।

এই বদলের পেছনে ছিল দলীয় ভাবনাই। নোয়াখালীর বিপক্ষে ম্যাচ-সেরা হওয়ার পর সংবাদ সম্মেলনে হৃদয় জানালেন, ব্যাটিং অর্ডার পরিবর্তনের প্রস্তাব তিনি গ্রহণ করেছিলেন পেশাদারিত্ব থেকেই।হৃদয় বলেন,’পেশাদার ক্রিকেটার হিসেবে সব জায়গায় খেলার অভ্যাসটা রাখা উচিত এবং সব জায়গায় কীভাবে মানিয়ে নেওয়া যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক বড় বড় ক্রিকেটারও টি-টোয়েন্টি ফরম্যাটে ওঠা-নামা করে। দল থেকে যখন আমাকে এই সুযোগ দিয়েছে, আমাকে যখন বলেছে, আমি বলেছি যে আমার কোনো সমস্যা নেই।’তিনি আরও বলেন,’আমি নিজে থেকেও মানসিকভাবে প্রস্তুত থাকি যে, আমাকে যখন যেখানে নামাবে, চেষ্টা করব অবদান রাখার জন্য। টপ অর্ডারে খেললে ইনিংসটা বড় করার সুযোগ থাকে।’

পরিসংখ্যানও সেই কথাই বলছে। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার গড় ৩০.৫৬ হলেও ওপেনিংয়ে তার গড় ৪৭.৬৪। স্ট্রাইক রেটও অন্য পজিশনের তুলনায় বেশি। তবু আন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো সংস্করণেই ওপেন করা হয়নি তার।এখানেই আসে জাতীয় দলের প্রসঙ্গ। এত কিছুর পরও ওপেনিং নিয়ে খুব একটা আগ্রহ দেখালেন না হৃদয়। বরং বর্তমান টপ অর্ডারদের ওপর আস্থা রাখার পক্ষেই তার অবস্থান।

তিনি বলেন,’জাতীয় দল নিয়ে এত কিছু বলতে পারব না। জাতীয় দলে তো অনেক টপ অর্ডার ব্যাটসম্যান আছে। তারা গত এক বছর ভালো করে এসেছে। আমি মনে করি না যে এই জায়গাটা এই মুহূর্তে। এটা আমার চিন্তাভাবনা, দল কী চিন্তা করছে, জানি না। যারা আসলে এতদিন ভালো করে এসেছে, তাদের ওপর অবশ্যই বিশ্বাস রাখা উচিত।’রংপুরের অধিনায়ক এবং জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসের সঙ্গে ওপেনিং জুটি গড়লেও, জাতীয় দল নিয়ে কোনো বার্তা পাননি বলেই জানালেন হৃদয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews