গোলাম মোর্শেদ শেখ,নড়াইল :
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াচর পাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাত ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়। আহত সাব্বির হোসেন (২২)মৃত্যুবরণ করেছেন স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৮ ঘটিকায় শুপরি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ১ম পক্ষ রুহুল মোল্যার ছেলে নাদের মোল্লা ২ য় পক্ষ সৎ ভাই ইলাক মোল্লা উভয় পিতা মৃত সবির মোল্যা,গ্রাম-বোয়ালিয়াচর এবং তাদের চাচাত ভাই তৌহিদ মোল্লা জাহিদুল মোল্ল্যা পিতা ইকু মোল্লা ও সাব্বির মোল্লা পিতা তোহিদ মোল্লা (গ্রাম-বোয়ালিয়াচর) এর মধ্যে দফায় দফায় বিবাদ বাড়তে থাকে। একপর্যায়ে উভয় পক্ষ একে অপরের উপর দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালায়, যার ফলে উভয় পক্ষ মারাত্মক আহত হয়।
আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আহত সাব্বির মোল্লা (২২) পিতা তহিদুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। স্থানীয়রা জানান, ঘটনার পর কিছুটা উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে। পুলিশ ঘটনাস্থলে থেকে আলামত হিসাবে রুযহুল মোল্লার বাড়ি থেকে দেশীয় অস্ত্র দা, ছ্যান ফুলকুচি, সাপোল, লোহার পাইপ উদ্ধার করে নিয়ে যায়।#ছবি সংযুক্ত গোলাম মোর্শেদ নড়াইল
Leave a Reply