1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

সাদিও মানের অবসরের সিদ্ধান্তে আপত্তি কোচের

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ২৭ বার

 স্পোর্টস ডেস্ক: 

আফ্রিকান কাপ অব নেশন্সে (আফকন) মরক্কোকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশন্সের শিরোপা পুনরুদ্ধার করেছে সেনেগাল। ফাইনালে আশরাফ হাকিমিদের হারাতে বড় ভূমিকা রেখেছে সাদিও মানে।ঐতিহাসিক জয়ের পর দলটির সবচেয়ে বড় তারকা সাদিও মানে জাতীয় দলে নিজের ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি অবসনের ঘোষণা দিয়েছেন, তবে তার এই সিদ্ধান্তে মানতে নারাজ কোচ পেপে থিয়াও।

রবিবার (১৮ জানুয়ারি)  ম্যাচ শেষে ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে শিরোপা উদযাপনের সময় মানে জানান, এটিই তার শেষ আফ্রিকান কাপ অব নেশন্স। সেনেগালের হয়ে ৩৩ বছর বয়সী সাদিও মানের অভিষেক ২০১২ সালে। এরপর জাতীয় দলের হয়ে এই তারকা ফরোয়ার্ড খেলেছেন ১২৬ ম্যাচ, করেছেন ৫৩ গোল। তিনি স্পষ্ট করে বলেন, আসন্ন ফিফা বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলবেন, এরপর আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানাবেন। কিন্তু মানের অবসরের পরিকল্পনার এই ঘোষণায় সন্তুষ্ট নন সেনেগালের কোচ পেপে থিয়াও। তার মতে, এমন সিদ্ধান্ত এককভাবে নেয়ার বিষয় নয়। থিয়াও বলেন, দেশ এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয়, আমিও নই। আমরা তাকে যতদিন সম্ভব দলে রাখতে চাই। সে শুধু একজন খেলোয়াড় নয়, সে সেনেগালের সম্পদ।

সেনেগালের হয়ে ইতিহাসের পাতায় আগেই নাম লিখিয়েছেন মানে। তিনি ২০২২ সালে প্রথমবারের মতো আফকন জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এবারের আসরেও ছিলেন দলের মূল ভরসা। ফাইনালে মরক্কোর বিপক্ষে জয়সূচক গোলের মুহূর্তে গুরুত্বপূর্ণ সহায়তা করেন তিনি, আর সেমিফাইনালে মিশরের বিপক্ষে একমাত্র গোলটিও আসে তার পা থেকেই।

কোচ থিয়াও আরও বলেন, সে বিশ্বে সেনেগাল ও আফ্রিকার প্রতিনিধিত্ব করে। মানে যখন বলে এটি তার সিদ্ধান্ত, তখনও আমি মনে করি, এটা শুধু তার একার নয়। সে পুরো দেশের। তার বিনয়, শৃঙ্খলা, পরিশ্রম ও দেশের জন্য নিজেকে উজাড় করে দেয়ার মানসিকতা আমাদের জন্য অনুপ্রেরণা। যদি আমাকে কাগজে সই করে তাকে ছাড়ার অনুমতি দিতে হতো, আমি ‘না’ বলতাম। তার সতীর্থরাও তাই বলত।’তবে কোচের এই আবেগী অনুরোধ সত্ত্বেও নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তে অটল মানে। বিশ্বকাপের পর তিনি ক্লাব ফুটবলে পুরো মনোযোগ দিতে চান। আগামী এপ্রিলে তার বয়স হবে ৩৪ বছর, ফলে ক্যারিয়ারের শেষ অধ্যায়ের দিকেই এগোচ্ছেন তিনি।

বর্তমানে মানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। ২০২৬ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে। প্রতিবছর আনুমানিক ৪ কোটি ৩০ লাখ ডলার আয় করেন তিনি। চুক্তি নবায়ন করবেন নাকি অন্য কোনো ক্লাবে যাবেন, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews