1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৩২ বার

সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি:

‎ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দুটি শটগানের গোলা উদ্ধার করা হয়েছে। ‎ ‎বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ‎ ‎কালীগঞ্জ আর্মি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কোলা ও জামাল ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবৈধ অস্ত্র চালান করার চেষ্টা করা হবে বলে জানতে পারে সেনাবাহিনী।

এ তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথ টিম। এসময় বাজারের মালামালের আড়ালে লুকানো অবস্থায় একটি ভারতীয় ওয়ান শ্যুটারগান ও একটি দেশীয় তৈরি পিস্তল এবং দুটি ৭০ মিলিমিটার সুপার ম্যাগনাম শটগানের অ্যামো (গোলা) উদ্ধার করা হয়। ‎ ‎তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে যৌথবাহিনী। ‎

‎কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কালীগঞ্জ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। নির্বাচন সামনে রেখে যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews