1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

  • আপডেট টাইম : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৪১ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া শেষ হয়।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাই ও প্রত্যাহার প্রক্রিয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে মোট ৪৮ জন বৈধ প্রার্থী নিশ্চিত হয়েছেন। এর আগে ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের নির্ধারিত প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা পছন্দ অনুযায়ী প্রতীক পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন তাঁর প্রত্যাশিত ‘হাঁস’ প্রতীক। প্রতীক বরাদ্দের পর তিনি বলেন, এই প্রতীক শুধু আমার পরিচয়ের প্রতীক নয়, বরং ভোটারদের আবেগ ও ভালোবাসার প্রতিফলন। রুমিন ফারহানা আরও উল্লেখ করেন, এলাকার মানুষ, বিশেষ করে শিশুদের মধ্যে ‘হাঁস মার্কা’ নিয়ে যে উচ্ছ্বাস, তা তাঁকে নির্বাচনী প্রচারে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগাচ্ছে।

তিনি বলেন, প্রতীক সংক্রান্ত কোনো অনিয়ম বা জালিয়াতির চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রুমিন ফারহানা নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরেন এবং প্রতিশ্রুতি দেন, ভোটারদের রায় পেলে এলাকার উন্নয়ন পরিকল্পনা জনগণের মতামত ও প্রয়োজন অনুযায়ী বাস্তবায়ন করবেন।প্রতীক বরাদ্দের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী মাঠ পুরোপুরি প্রস্তুত। প্রার্থীরা এখন নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছেন, এবং ভোটারদের মধ্যে আগ্রহ ও আলোচনার মাত্রা দিনদিন বেড়ে চলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews